মঙ্গল গ্রহের দুই উপগ্রহ ফোবোস ও ডিমোসের জন্মরহস্য উদ্ঘাটন করতে নতুন একটি মহাকাশ মিশন উৎক্ষেপণ করছে জাপান। ‘মার্সিয়ান মুনস এক্সপ্লোরেশন’ (এমএমএক্স) নামের এই আন্তর্জাতিক মিশনটি ফোবোসে অবতরণ করে সেখান থেকে মাটি ও পাথরের নমুনা পৃথিবীতে নিয়ে আসবে। সৌরজগতের গঠন এবং মঙ্গলের অতীত ইতিহাস জানতে এই অভিযানকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন বিজ্ঞানীরা।